LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের

উত্তরবঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনায় অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। সেই ঘটনায় মামলা দায়ের করতে চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন জানান আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। এর পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে তদন্তের আবেদন জানান অনিন্দ্য সুন্দর দাস।

অন্যদিকে, এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এই নিয়ে নাগরাকাটায় বিজেপি বিধায়ক ও সাংসদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত দুটি মামলা দায়ের হল আদালতে। যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইকে তদন্তের আবেদন জানান হয়েছে। সূত্রের খবর, খুব শ্রীঘ্র এই মামলার শুনানি হবে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গে। সেখানেই এলাকা পরিদর্শন ও ত্রাণ বিলি করতে গিয়ে নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তাঁদের ওপরও চলে ইটবৃষ্টি। ঘটনায় আহত হন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু দুজনেই। গুরুতর জখম হন খগেন মুর্মু। চোখের নীচে হাড় ভেঙে গিয়েছে তাঁর। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শঙ্কর ঘোষকে হাসপাতাল থেকে ছাড়া হলেও এখনও চিকিৎসাধীন খগেন মুর্মু। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link