সাংসদ ভবনে উপরাষ্ট্রপতি সি পি রাধা কৃষ্ণানের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও Ministry of Development of North Eastern Region, Government of India-র মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তাঁরা। এছাড়াও এই সৌজন্য সাক্ষাতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো সম্প্রসারণ, পর্যটন প্রচার, এবং অঞ্চলের জলবিদ্যুৎ সম্ভাবনার সদ্ব্যবহার সম্পর্কে উপরাষ্ট্রপতি সি পি রাধা কৃষ্ণানকে জানানো হয় বলে জানান সুকান্ত মজুমদার।









