LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর (এনএমআইএ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ১৯,৬৫০ কোটি টাকার একটি গ্রিনফিল্ড প্রকল্প যেটি মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল এবং পশ্চিম ভারতে বিমান যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে তৈরি। নতুন এই বিমানবন্দরটি যানজট কমাবে এবং একটি প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

এই বিমানবন্দর দক্ষিণ মুম্বাই থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে নভি মুম্বাইয়ের উলওয়েতে অবস্থিত, এনএমআইএ ১,১৬০ হেক্টর জুড়ে বিস্তৃত। বিমানবন্দরের স্থাপত্য ভারতের জাতীয় ফুল পদ্ম দ্বারা অনুপ্রাণিত, যার মধ্যে রয়েছে ১২টি ভাস্কর্যযুক্ত স্তম্ভ এবং টার্মিনালের ছাদের সঙ্গে রয়েছে আরও ১৭ টি স্তম্ভ।

এছাড়াও নভি মুম্বাই বিমানবন্দরে ১১০টিরও বেশি খাদ্য ও পানীয় বিক্রয় কেন্দ্র এবং প্রায় ৫০০ যাত্রীর জন্য সিআইপি লাউঞ্জ থাকবে। যাত্রীদের সুবিধার জন্য থাকবে ৮০টি কক্ষ বিশিষ্ট একটি ট্রানজিট হোটেল এবং লাগেজ ডেলিভারি পরিষেবাও।

এর পাশাপাশি এই বিমানবন্দরে মধ্যে রয়েছে ৪৭ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ আরও একাধিক সুবিধা। বৃষ্টির জল সংগ্রহ, বর্জ্য জল পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহন পরিষেবাও থাকছে।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link