বেহাল পরিস্থিতি পরিদর্শনে সোমবার উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ সহ প্রশাসনিক আধিকারিকরা। সোমবার নাগরকাটার পর মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুধিয়ার ত্রাণশিবিরে পৌঁছে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি।
মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন, ধসে ভেঙে যাওয়া রাস্তাগুলি আগে মেরামত করতে হবে। তার জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। মমতা বন্দোপাধ্যায় জানান, ক্যাম্পে আশ্রয় নেওয়া দুর্গতরা যেন সমসায় না পড়েন সেদিকে নজর রাখতে হবে। এছাড়াও, দুর্গতদের জন্য আপাতত একমাস চলবে কমিউনিটি কিচেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, দার্জিলিং-মিরিক সংযোগকারী ভেঙে পড়া দুধিয়া ব্রিজ সংস্কারে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অন্যদিকে পূর্ত দপ্তরের তরফেও জানানো হয়েছে, পুরনো সেতুর পাশেই ইতিমধ্যে নতুন সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেতুটি তৈরি করতে বরাদ্দ হয়েছে ৫১ কোটি ৩৭ লক্ষ টাকা। সেতু তৈরির কাজ শেষ হবে আগামী বছরের জুলাই মাসে। ফলে সেনাবাহিনী বিকল্প বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু করেছে।









