LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

“নিজের জনগণের উপর বোমা হামলা ও পরিকল্পিত গণহত্যা চালায়”: জাতিসংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের

জাতিসংঘে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিতর্ক চলাকালীন পাকিস্তানকে তুলোধোনা ভারতের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ, ভারত এবং বিশেষ করে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে পাকিস্তানের “ভ্রান্ত বক্তব্য”-এর জন্য তীব্র সমালোচনা করেন।

পার্বথানেনী হরিশ বলেন, ” প্রতি বছর, দুর্ভাগ্যবশত আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের বিভ্রান্তিকর বক্তব্য শুনতে হয়, বিশেষ করে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। নারী, শান্তি ও নিরাপত্তার এজেন্ডায় আমাদের অগ্রণী রেকর্ড নিখুঁত এবং অক্ষত। যে দেশ তার নিজের জনগণের উপর বোমাবর্ষণ করে, পরিকল্পিত গণহত্যা চালায়, তারা কেবল ভুল নির্দেশনা এবং অতিরঞ্জনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এটি এমন একটি দেশ যা ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল এবং তার নিজস্ব সেনাবাহিনী দ্বারা ৪,০০,০০০ নারী নাগরিকের উপর গণহত্যা, গণধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছিল।”

এর আগে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও পাকিস্তানের নাম না করেই তীব্র সমালোচনা করেছিলেন।

তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে ভারতকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কারণ, তার প্রতিবেশী দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। কয়েক দশক ধরে, বড় বড় আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার পেছনে একটি দেশকেই দায়ী করা হচ্ছে।”

Source: ANI

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link