LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

‘পারফেক্ট স্ট্রাইক’! ক্রিকেটের ময়দানে পাক-বধে অমিত শাহের বার্তা

মহিলাদের বিশ্বকাপেও ভারতের কাছে পরাস্ত পাকিস্থান! রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘পারফেক্ট স্ট্রাইক!’

রবিবার ভারত-পাক ম্যাচে ৮৮ রানে জয়লাভ করে ভারত। ভারতীয় মহিলা ক্রিকেট দল ১২-০ ব্যবধানে এগিয়ে গেল। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন,”পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা দল আধিপত্য দেখিয়ে জিতেছে। দেশ তোমাদের নিয়ে গর্বিত। আগামী ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা।” তবে এই ‘পারফেক্ট স্ট্রাইক’-এ অনেকেই ‘সার্জিকাল স্ট্রাইকে’র গন্ধ পাচ্ছেন।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় একাধিক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল। যুদ্ধের ময়দানে ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে তার বদলাও নিয়েছিল ভারত। আর তারপর খেলার মাঠেও প্রতিশোধ নিয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। পাক-বধেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ” খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল… ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই”। রবিবার ফের পাক-বধের পর এবার বার্তা দিলেন অমিত শাহ।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link