LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও দুর্যোগ!

ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও উত্তরের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রবিবার দক্ষিণবঙ্গে সকাল থেকে মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। দুপুরের দিকে অথবা সন্ধ্যায় স্থানীয়ভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। 

অন্যদিকে,অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। অসম,সিকিম ও মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে।এর পাশাপাশি নদীর জলস্থল বাড়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link