LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

ফের কলকাতায় শুটআউট! চারু মার্কেটের পর এবার গার্ডেনরিচ

কলকাতায় ফের চলল গুলি। চারু মার্কেটের পর এবার গার্ডেনরিচে গুলিবিদ্ধ যুবক। সোমবার সকালে গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় ওই যুবকের দেহ। জানা গিয়েছে, গুলির শব্দ পেয়ে স্থানীয় মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। সেখানে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় পশ্চিম বন্দর থানায়।

ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। যাতে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে হয়। অথবা ওই যুবক আত্মহত্যাই করে থাকতে পারেন। পুজোর মুখে এরজ্যে অস্ত্র এলো কোথা থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, মহালয়ার সকালে কলকাতার চারু মার্কেট এলাকার জিমে গুলি চলে। অভিযোগ, রবিবার সকালে রেনকোট পরে দুই দুষ্কৃতি আচমকা ঢুকে যায় জিমে।জিমের মালিককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়। যদিও প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উৎসবের সময় খাস কলকাতায় গুলি চলার ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link