LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

মস্তিষ্ক খেকো অ্যামিবা নিয়ে উদ্বেগের মাঝেই নতুন আতঙ্ক RS ভাইরাস!

মস্তিষ্ক খেকো অ্যামিবা নিয়ে উদ্বেগের মাঝেই এবার নতুন আতঙ্ক রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস। শিশুদের মধ্যে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি হাসপাতাল সহ শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই ভাইরাস।শহরের বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউ-তে আর এস আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে।

শিশুরোগ বিশেষজ্ঞদের তরফে জানান হয়েছে, ১ মাসে পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ৪১ জন আর এস ভাইরাসে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। অন্যান্য হাসপাতালেও ভর্তি রয়েছে আর এস আক্রান্ত শিশুরা। এই ভাইরাস সংক্রমণের উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই। সদ্যোজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেশি।এমনকি আক্রান্ত হতে পারেন ষাটোর্ধ্বরাও। 

প্রসঙ্গত, কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবার দাপটে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৯। কোঝিকোড়, মালাপ্পুরমে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।গত বছরের মতো চলতি বছরের এরাজ্যেও আর এস ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। এরাজ্যেও ইতিমধ্যে প্রায় ২০ জন অ্যামিবা আক্রান্ত হয়েছেন। ২০ জন আক্রান্তের মধ্যে ১৪ জন ভর্তি ছিলেন মল্লিকবাজার INK-এ ভর্তি ছিলেন।তাঁদের মধ্য থেকে ৯ জনের মৃত্যু হয়। পরিষ্কার জল থেকে নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় অ্যামিবা। অ্যামিবা সংক্রমণে ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী। ব্রেন প্রায় অকেজো করে দেয় অ্যামিবা।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link