উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়ের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার নিখোঁজদের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। ঘটনায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নন্দ নগরের দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি, স্থানীয় কর্তৃপক্ষের সাথেও ক্রমাগত যোগাযোগ রাখছেন।
বুধবার গভীর রাতে মুষলধারে বৃষ্টিপাত ও দুর্যোগের ফলে নন্দ নগরের কুন্তারি লাগাফালি এবং ধুরমা গ্রামে ধ্বংসস্তূপের সৃষ্টি হয়, যার ফলে ছয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। কুন্তারি লাগাফালির আটজন, যাদের মধ্যে কুনওয়ার সিং (৪২), তার স্ত্রী কান্তা দেবী (৩৮), তাদের দুই সন্তান এবং চারজন বয়স্ক গ্রামবাসী রয়েছেন, নিখোঁজ হয়েছেন। ধুরমা থেকে গুমান সিং (৭৫) এবং মমতা দেবী (৩৮) নামে আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে।
উদ্ধারকার্যের জন্য মোতায়েন করা হয়েছে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।ধ্বংসাবশেষ দ্রুত অপসারণ করা হচ্ছে। আহতদের জন্য কতকগুলি অ্যাম্বুলেন্স সহ মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভারত আবহাওয়া অধিদপ্তর চামোলি এবং উত্তরাখণ্ডের অন্যান্য অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, যার ফলে নতুন করে ভূমিধসের আশঙ্কা করা হয়েছে। রাজ্য সরকার চামোলি, দেরাদুন, চম্পাবত, উধম সিং নগর, তেহরি গড়ওয়াল, পৌরি গড়ওয়াল এবং পিথোরাগড়ে লাল সতর্কতা জারি করা করেছে, বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে।
Source – DD News









