LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ প্রদর্শনী ভারতীয় মিউজিয়ামে   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করল ইন্ডিয়ান মিউজিয়াম। ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ওই প্রদর্শনী। চলবে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রীর কর্মজীবন নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।

সূত্রের খবর, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, সেই উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম। প্রধানমন্ত্রীর কর্মজীবন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাঁর অবদান তুলে ধরা হবে ওই প্রদর্শনীতে।

জাদুঘরের তরফে জানান হয়েছে , ১৭ই সেপ্টেম্বর থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই বিশেষ প্রদর্শনী।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।এবং এটি সকলের জন্যই উন্মুক্ত থাকবে।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link