LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

পুর দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আবেদন খারিজ শীর্ষ আদালতের

পুর দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চ অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করলেন। অন্যদিকে,আদালতের পরামর্শে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন অয়ন শীলের আইনজীবী।

প্রথমে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের নাম জড়ায়। এরপর তাঁর বাড়িতে ইডির তল্লাশির সময় পুর নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়। অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।২০২৪ সালে পুর দুর্নীতি মামলায় গেফতার হন অয়ন শীল। পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর নাম উঠে আসে। ইডি ও সিবিআই উভয়ের হাতেই গ্রেফতার হন অয়ন। ইতিমধ্যেই একটি মামলায় জামিন পেলেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই থাকতে হচ্ছে তাঁকে। গত মার্চে জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি,জামিনের আবেদন খারিজ হয়ে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অয়ন।

এরপর সুপ্রিম কোর্টেরও বড়ো ধাক্কা খেলেন অয়ন শীল।তাঁর জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চ। পাশাপাশি জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন অয়নের আইনজীবী।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link