LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতার ছেলে

কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং। এর আগে এই ঘটনায় জড়িত দিব্যেন্দু সামন্ত, বিজয়প্রসাদ ধানুক এবং সন্তোষকুমার রাজভরকে গ্রেফতার করে পুলিশ। এঁরা সকলেই রাকেশ সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর এবার রাকেশ সিংয়ের পুত্র শিবম সিংকে গ্রেফতার করল পুলিশ। 

বিজেপি নেতা রাকেশ সিং ও তার সমর্থকদের বিরুদ্ধে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ, শুক্রবার সকাল প্রায় ১১ টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে রাকেশের নেতৃত্বে একদল কর্মী সমর্থক বিজেপির পতাকা হাতে ঢুকে পড়েন। ওই সময় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে কোনও কংগ্রেস নেতা কর্মী না থাকার সুযোগে রীতিমতো তাণ্ডব চালায় তাঁরা। বিধান ভবনের বাইরে ঝোলানো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেন বিজেপির কর্মীরা। তার পর ঢুকে পড়েন ভিতরে। পোড়ানো হয় কংগ্রেসের পতাকাও। হামলার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় এন্টালি থানায়।

ঘটনায় শিবম সিংকে গ্রেফতারি নিয়ে পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন রাকেশ সিং। তাঁর দাবি, তাঁকে গ্রেফতার করতে না পেরে তাঁর পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি তাঁর স্ত্রী ও কন্যা তাঁর পুত্রের বাড়ি গিয়েছিলেন,সেখানেও পুলিশ গিয়ে তাঁদের হেনস্তা করে। ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রাকেশ সিং।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link