LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

গুণমানের পরীক্ষায় ‘ফেল’ করল ১৫১ টি ওষুধ! 

গুণমানের পরীক্ষায় কার্যত ‘ডাহা ফেল’ করল ১৫১ টি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ স্ট‌্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তাদের নোটিসে সেই সমস্ত ওষুধের নাম প্রকাশিত করল।যার মধ্যে রয়েছে ভিন রাজ্য থেকে আসা ওষুধও। 

কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটারিতে ওষুধ গুলির গুণমান পরীক্ষার পর দেখা গিয়েছে, ওষুধ গুলির মধ্যে গুণগত উপাদান একেবারেই নেই। রোগ নিরাময়ের সম্ভাবনাও কম। ড্রাগ কন্ট্রোল বোর্ড সেই ওষুধ গুলি না কেনারই পরামর্শ দিয়েছে। এমনকি প্রতিটি খুচরো-পাইকারি বিক্রেতাদেরকেও এই ওষুধগুলি রাখতে ও বিক্রি করতে বারণ করা হয়েছে।

ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়েছে,বেশির ভাগ নিম্ন গুণমানের ওষুধই বাংলায় এসেছে ভিনরাজ‌্য থেকে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল‌্যাবরেটরিতে ‘পাশ’ করতে পারে নি ক‌্যানসার রোগীদের জন‌্য ব‌্যবহৃত হেপারিন ইঞ্জেকশন। যা গুজরাটের বড়োদরা থেকে বাংলায় এসেছে। 

এছাড়াও পাশ করতে পারেনি অ‌্যাজিথ্রোমাইসিন ট‌্যাবলেট, ক্ষুদ্রান্ত্রের আলসারের সিরাপ সুক্রালফেট, যা যথাক্রমে হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড থেকে বাংলায় এসেছে। তালিকায় রয়েছে বায়োটিক অ‌্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লভুলানেট, মূত্রনালির সংক্রমণ ঠেকাতে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ অ‌্যান্টিঅ‌্যান্টিবায়োটিক Amikacin Sulphate Injection, যা তেলেঙ্গানা থেকে এরাজ্যে এসেছে। এছাড়াও ভেজাল ধরা পড়েছে ডেক্সামিথাসোন ট্যাবলেটেও।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link