LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

কাঁচড়াপাড়ায় গণধর্ষণ যুবতীকে, ২০ বছরের কারাদণ্ড ছয় আসামির

কল্যাণী গণধর্ষণ কাণ্ডে দোষীদের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। গৃহবধূকে গণধর্ষণে দোষী ছয়জনকে ২০ বছরের কারাবাসের সাজা শোনাল কল্যাণী মহকুমা আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২০২৪ সালের ৩০ অক্টোবর নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ের ব্রিজের নিচে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ছয়জন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতা তরুণী তার স্বামীর সঙ্গে কাঁচড়াপাড়া রেল স্টেশন থেকে রেললাইন ধরে কল্যাণীর দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই আধো-অন্ধকার থেকে বেরিয়ে আসে ছয় জন যুবক। পাঁচ যুবক মিলে ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। অন্যদিকে তরুণীর স্বামীকে আটকে রাখে অপর এক যুবক। তরুণীর অভিযোগের ভিত্তিতে ছয় জনকে গ্রেফতার করে পুলিশ।  

ঘটনার তদন্তে নেমে কিষণ প্রসাদ, অজয় দেবনাথ, সানি সিনহা, বিকাশ চৌধুরী, সোনু শ এবং রাজা ঘোষকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়।ভারতীয় ন্যায় সংহিতার ৭০/১, ৭৮/২, ৩৫১/২ ধারায় মামলা করা হয়েছে যা গণধর্ষণ, পিছু ধাওয়া, অপরাধমূলক কার্যকলাপের জন্য প্রযোজ্য। গণধর্ষণের ধারায় ২০ বছরের কারাবাসের সাজা হয়েছে ছয় অপরাধীর। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link