অপারেশন সিঁদুরকে প্রযুক্তি-চালিত যুদ্ধের এক অসাধারণ প্রদর্শনী!এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতীয় সেনা বাহিনী সাহসীকতার সাথে যেভাবে পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে ধ্বংস করেছে তা সন্ত্রাসীবাদীরা কল্পনাও করতে পারেনি।
মধ্যপ্রদেশের মাহুতে আর্মি ওয়ার কলেজে ‘রণ সংবাদ ২০২৫’ ত্রি-সেবা সেমিনারে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুর আধুনিক প্রযুক্তির নিখুঁত উদাহরণ হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, “আমাদের বাহিনী যে সাহসিকতা এবং দ্রুততার সাথে পাকিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তা সন্ত্রাসীরা কখনও কল্পনাও করতে পারেনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি যুদ্ধ আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যুদ্ধের সময়, আমরা বাস্তবসম্মতভাবে আমাদের প্রস্তুতি মূল্যায়ন করতে সক্ষম হই। যদি আমরা অপারেশন সিন্দুরের কথা বলি, তবে এটি ছিল প্রযুক্তি-চালিত যুদ্ধের এক আকর্ষণীয় প্রদর্শনী।”
প্রতিরক্ষা মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, “অপারেশন সিঁদুর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে – আজকের যুগে তথ্য এবং সাইবার যুদ্ধের গুরুত্ব। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, আমাদের তথ্য এবং সাইবার পরিকাঠামোকে আরও শক্তিশালী করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমাদের এই বিষয়টি গভীরভাবে চিন্তাভাবনা এবং সতর্কতার সাথে বিবেচনা করা উচিত।”









