তিন দিনের ভারত সফরে ফিজির প্রধানমন্ত্রী সিতেনি লিগামামাদা রাবুকা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। এর পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন তিনি।
রবিবার সস্ত্রীক ভারতে এসে পৌঁছেছেন রাবুকা। সঙ্গে রয়েছেন তাঁর প্রতিনিধি দল এবং উচ্চপদস্থ সরকারি অফিসাররাও।
তিনি তাঁর সফরের মাঝেই ‘Ocean of peace’ সম্পর্কিত একটি বক্তৃতা দেবেন। যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় সম্পৃক্ততা এবং সামুদ্রিক সহযোগিতার গুরুত্বের উপর আলোকপাত করা হবে।
রাবুকার এই সফর ভারত ও ফিজির মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই মত বিভিন্ন রাজনৈতিক মহলের।









