ভারত সফরে আসতে চলেছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে সময়সূচি। নভেম্বরেই একটি প্রীতি ম্যাচ খেলতে কেরালায় পৌঁছানোর কথা রয়েছে আর্জেন্টিনার।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরহিমান তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে ইমেলর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে বিশ্বকাপজয়ী দল ২০২৫ সালের নভেম্বরে ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো চলাকালীন কেরালায় একটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে।
কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ভেন্যু নির্বাচনের কাজ করছে। যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ম্যাচটি কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং আতিথেয়তার জন্য যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করতে কেরালা সরকার পূর্ণ সহায়তা প্রদান করবে বলেও আশা করা হচ্ছে।
Source : IANS









