LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে নভি মুম্বাইতে স্থানান্তরিত আইসিসি মহিলা বিশ্বকাপ

আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্থানান্তরিত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

জুন মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০২৫-এর বিজয় উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার পর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে পুলিশের অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।ওই ঘটনার পর বিচারপতি জন মাইকেল ডি’কুনার নেতৃত্বে সরকার-নিযুক্ত একটি কমিশন স্টেডিয়ামটিকে বৃহৎ আকারের ইভেন্টের জন্য ‘মৌলিকভাবে অনিরাপদ’ বলে ঘোষণা করেছিল।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ নভি মুম্বাইকে নতুন ভেন্যু হিসেবে স্বাগত জানিয়ে বলেন, “আন্তর্জাতিক ম্যাচ এবং নারী প্রিমিয়ার লিগের সময় নভি মুম্বাই যে সমর্থন পেয়েছে তা অসাধারণ, এটি এমন একটি পরিবেশ তৈরি করেছে যা খেলোয়াড় এবং ভক্তদের অনুপ্রাণিত করে। 

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত আইসিসি মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, অন্যদিকে নভি মুম্বাইতে ভারতের দুটি গ্রুপ-পর্বের ম্যাচ এবং সম্ভাব্য ফাইনাল অনুষ্ঠিত হবে।

ম্যাচের তালিকা : 

  •  ৩০ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, গুয়াহাটি
  • ৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, কলম্ব
  •  ৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ভাইজাগ
  • ১২ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, ভাইজাগ
  • ১৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড, ইন্দোর
  • ২৩ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড, নভি মুম্বাই
  • ২৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ, নভি মুম্বাই

Source : DD News

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link