LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

চ্যালেঞ্জিং সময়েও দেশের চাহিদা পূরণ করেছে নমনীয় মুদ্রাস্ফীতি! জানাল আরবিআই 

নমনীয় মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা (এফআইটি) কাঠামো চালু হওয়ার পর থেকে ভালোভাবে কাজ করেছে, এমনকি চ্যালেঞ্জিং সময়েও দেশের চাহিদা পূরণ করেছে, জানাল ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে। 

সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে আরবিআই দাবি করেছে, ভারতে FIT কাঠামো ব্যাপকভাবে লক্ষ্য অর্জন করেছে।যার সূচনা হয়েছিল ২০১৯ সালের শেষের দিকে। সেই সময় ভারতে মুদ্রাস্ফীতি নিম্ন এবং স্থিতিশীলতা গড়ে প্রায় ৪ শতাংশ ছিল।

ওই প্রতিবেদনে আরবিআই উল্লেখ করেছে যে খাদ্য ও জ্বালানির দামের বারবার ধাক্কার কারণে পরবর্তী বছরগুলিতে মুদ্রানীতি আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। মহামারী-পরবর্তী পর্যায়ে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের সময় এই ধাক্কাগুলি বিশেষ ভাবে বোঝা গিয়েছিলে। শুধু তাই নয়, ওই সময় মুদ্রাস্ফীতি লক্ষ্য সীমার বাইরে চলে গিয়েছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কার্যকর সমন্বয়ের ফলে ভারতের মূল্য স্থিতিশীলতা এসেছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির দ্বিতীয় দফার প্রভাব রোধে রিজার্ভ ব্যাংক আর্থিক কঠোরতা ব্যবস্থা বাস্তবায়ন করলেও, সরকার প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য সরবরাহ-পক্ষের হস্তক্ষেপ গ্রহণ করেছে। আরবিআই উল্লেখ করেছে যে, এই আর্থিক-রাজস্ব সমন্বয় FIT কাঠামোর সাফল্যের মূল চাবিকাঠি।

Source :ANI

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link