শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গয়ায় প্রায় ১২,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তিনি বলেন, যে এনডিএ সরকার বিহারের দ্রুত উন্নয়ন এবং এর জনগণের মর্যাদা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সেখানেই এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি বিদ্যুৎ, সড়ক, স্বাস্থ্যসেবা বিহারের শিল্প সক্ষমতা জোরদার করবে এবং যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করবে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্র, মুজাফফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল, আউন্টা-সিমারিয়ায় গঙ্গার উপর একটি নতুন ছয় লেনের সেতু এবং একাধিক জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন শোধনাগার।এদিন প্রধানমন্ত্রী মোদী দুটি ট্রেনেরও উদ্বোধন করেন – গয়া ও দিল্লির মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী ও কোডারমার মধ্যে বৌদ্ধ সার্কিট ট্রেন।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের হাতে প্রতীকীভাবে চাবি তুলে দিয়ে পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “প্রত্যেক অভাবী ব্যক্তি স্থায়ী বাড়ি না পাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। এগুলি কেবল বাড়ি নয়, দরিদ্রদের জন্য মর্যাদার প্রতীক,” তিনি আরও বলেন, গত ১১ বছরে ভারতজুড়ে চার কোটিরও বেশি বাড়ি নির্মিত হয়েছে, যার মধ্যে বিহারে ৩৮ লক্ষেরও বেশি বাড়ি রয়েছে।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শিক্ষক নিয়োগ অভিযানেরও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।এবং গয়ার নাম পরিবর্তন করে “গয়া জি” রাখাকে জনগণের অনুভূতির প্রতিফলন বলে দাবি করেন। ডাবল-ইঞ্জিন সরকার বিহারের দ্রুত উন্নয়নের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ান এবং গিরিরাজ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী।









