নতুন তিন রুটের মেট্রোর উদ্বোধন করতে শুক্রবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল ৪ টে বেজে ৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী।তিন রুটের মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন মোদি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এদিন বঙ্গসফরে মোদি মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন।তবে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ – শুধু এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে।
মেট্রো উদ্বোধনের পর দমদমে সভা করবেন নরেন্দ্র মোদী।তবে মেট্রোর উদ্বোধন কর্মসূচির পাশাপাশি এখানেও আমন্ত্রণ পাননি বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। যা নিয়ে নতুন করে তৈরী হয়েছে বিতর্ক। এর আগেও দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতেও ব্রাত্য ছিলেন দিলীপ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি কোথায় যাবেন তা তিনিই ঠিক করবেন।









