LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

জিএসটি সংস্কার দেওয়ালিতে দেশবাসীর জন্য উপহার! স্বাধীনতা দিবসে বললেন প্রধানমন্ত্রী 

আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লিসহ বেশ কয়েকটি জায়গায় আঁটসাঁট নিরাপত্তা।স্বাধীনতা দিবসের সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদী। ২০১৪ থেকে শুরু করে এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন তিনি। এদিন একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। এদিন লালকেল্লা থেকে মিশন সুদর্শন চক্রের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশকে সুরক্ষা দেওয়া, শত্রুদের আক্রমণ প্রতিহত এবং শত্রুদের ধ্বংস করাই এই মিশনের উদ্দেশ্য। পাশাপাশি স্বাধীনতা দিবসের ভাষণে আরএসএসের ভূয়সী প্রশংসা করেন মোদি। তিনি জানান, বিশ্বের সবচেয়ে বড় এনজিও হল আরএসএস। দেশ গঠনে, নাগরিক গঠনে আরএসএসের ভূমিকা অনস্বীকার্য বলেই দাবি করেন তিনি। মোদির ভাষণে উঠে আসে জিএসটি প্রসঙ্গও।তিনি জানান, ‘জিএসটি সংস্কার হবে, কমবে জিএসটি-র হার, উপকৃত হবে দেশবাসী। এটা দেওয়ালিতে দেশবাসীর জন্য উপহার’,বলেন প্রধানমন্ত্রী।

অপারেশন সিঁদুরেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী।তিনি বলেন, ‘মেড ইন ইন্ডিয়ার প্রমান ‘অপারেশন সিঁদুর’। ভারতে তৈরি অস্ত্রেই কামাল করেছে ভারতীয় সেনা’ । শত্রুপক্ষকে অকল্পনীয় শাস্তি দিয়েছে সেনা। অপারেশন সিঁদুর নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছে সেনা, যা আগে কখনও হয়নি’। মহাকাশে স্পেস স্টেশন, যুবকদের জন্য যোজনা ঘোষণা করেন তিনি।এছাড়াও আরও একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link