LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

টেলিফোনেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা সারলেন নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি

মঙ্গলবার টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিয়োয়েভ। ভারতের আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণকে শুভেচ্ছা জানান শওকত মিরজিয়োয়েভ।

সূত্রের খবর, এই দুই রাষ্ট্র নেতা বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্য, প্রযুক্তি এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন।এর পাশাপাশি তাঁরা পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

নরেন্দ্র মোদী এবং শওকত মিরজিয়োয়েভ ভারত ও মধ্য এশিয়ার মধ্যে গভীর সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁরা তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link