মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর(CSMI) থেকে উদ্ধার হল হাইড্রোপনিক আগাছা। প্রায় ১৪ কেজিরও বেশি সন্দেহভাজন হাইড্রোপনিক আগাছা বাজেয়াপ্ত করেছেন কাস্টমস কর্মকর্তারা।সূত্রের খবর, ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমান হাইড্রোপনিক আগাছা। যার বাজার মূল্য ১৪. ৭৩ কোটি টাকা। ঘটনায় আটক করা হয় ওই যাত্রীকে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাস্টমস কর্মকর্তারা। এর পাশাপাশি ধৃত যাত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।









