LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

বেহাল রাস্তা! লেকটাউনে অভিনব প্রতিবাদ বিজেপির

লেকটাউনে বেহাল রাস্তাঘাটের প্রতিবাদে অভিনব পন্থা নিল বিজেপি। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা, অথচ প্রশাসনের তরফে মেরামতির কোনও উদ্যোগই চোখে পড়ছে না—এই অভিযোগ তুলে সরব হলেন বিজেপি কর্মীরা। “আমাদের পাড়া, আমাদের সমাধান করবে কে?”—এই প্রশ্ন তুলে রাস্তায় নেমে প্রতিবাদের অভিনব রূপ দেখালেন তাঁরা। ভাঙাচোরা, গর্তে ভরা রাস্তার উপর কলাগাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ জানালেন দলীয় কর্মীরা। তাঁদের বক্তব্য, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও রাস্তা মেরামতির কোনও হেলদোল নেই পুরসভার বা প্রশাসনের। বৃষ্টির জল জমে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকছে। স্কুলে যাওয়া ছোট ছোট শিশু হোক বা অফিসগামী মানুষ—সবার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই অবস্থায় সরকারের উদাসীনতার বিরুদ্ধে সরব হয়ে বিজেপির কর্মীরা কলাগাছ পুঁতে বুঝিয়ে দিলেন, এই রাস্তা এখন আর চলার উপযুক্ত নয়, বরং চাষের উপযুক্ত হয়ে উঠেছে। তাঁদের দাবির কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে—তাঁরা উন্নয়ন চান, প্রতিশ্রুতি নয়। রাস্তার সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link