LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

১৫ দিনের লড়াই শেষে প্রাণ হারাল পুরীর নির্যাতিতা কিশোরী

১৫ দিন যমে-মানুষে লড়াই চালিয়ে অবশেষে হেরে গেল পুরীর সেই কিশোরী, যে দুষ্কৃতীদের নৃশংস আগুনে ঝলসে গিয়েছিল। ১৯ জুলাই ওড়িশার পুরী জেলায় রাস্তা থেকে তুলে নিয়ে তাকে পৈশাচিকভাবে নির্যাতন করে গায়ে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। ভয়াবহ আগুনে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ অবস্থায় ওই নাবালিকাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারেননি। ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে ৩ আগস্ট, দিল্লির এইমসে তার মৃত্যু হয়। এই বর্বর ঘটনার পর গোটা দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তবে এত দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবি উঠেছে। কিশোরীর পরিবার বর্তমানে চরম শোক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, এবং প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর ওড়িশায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link