LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

বাঙালি নির্যাতনের সত্যতা প্রকাশ করলেন ডিসিপি অভিষেক ধনিয়া

*দিল্লি:**

পূর্ব দিল্লির ডিসিপি (DCP) অভিষেক ধনিয়া বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি পোস্টে দাবি করেছেন যে একজন বাংলাভাষী মহিলা ও তাঁর সন্তানকে দিল্লি পুলিশ লাঞ্ছিত করেছে। এই তথ্য পাওয়ার পরপরই আমরা তদন্ত শুরু করি।

 

তদন্তে জানা যায়, মহিলার নাম সঞ্জানু পারভীন। তাঁর জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেন, ২৬শে জুলাই রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাক পরা চারজন পুলিশ সদস্য তাদের বাড়িতে এসে একটি নির্জন স্থানে নিয়ে যায়, সেখানে তাদের মারধর করা হয় এবং ২৫,০০০ টাকা দাবি করা হয়, যা তারা পরে দিয়ে দেন।

 

এই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আমরা একাধিক তদন্তকারী দল গঠন করি। প্রযুক্তিগত ও স্থানীয় গোয়েন্দা তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়। সেই প্রমাণের ভিত্তিতে দেখা যায়, মহিলার দেওয়া পুরো বিবৃতি ভিত্তিহীন।

 

জিজ্ঞাসাবাদের সময় সঞ্জানু পারভীন স্বীকার করেন যে তাঁর এক আত্মীয়, যিনি পশ্চিমবঙ্গের মালদা জেলায় রাজনৈতিক কর্মী হিসেবে যুক্ত, তাঁর অনুরোধে এই ভিডিওটি তৈরি করেন এবং পরে তা তাঁর সঙ্গে শেয়ার করেন। পরবর্তীতে ভিডিওটি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রচারিত হয়।

 

পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ভিডিওটি সম্পূর্ণরূপে ইচ্ছে করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিল্লি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।”

 

Source – DCP Avishek Dhania (East Delhi Police) & ANI

Head Lines 24x7
Author: Head Lines 24x7

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link