LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা!!

আগামী ২৮ জুলাই, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস, সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নির্ধারিত থাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। TMCP-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই সময়সুচিকে ‘রাজনৈতিক অপকৌশল’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ওই দিনেই পরীক্ষা রেখে TMCP-র প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের অংশগ্রহণ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই ২৮ জুলাই TMCP-র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেন। তাই এই দিন পরীক্ষার সময়সুচি ঠিক করা যথেষ্ট সন্দেহজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত এই বিষয়ে বলেন, পরীক্ষার রুটিন পূর্ব নির্ধারিত ও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঠিক করা হয়েছে। এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক বিষয় মাথায় রেখে পরীক্ষার সময় নির্ধারণ করে থাকে, এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বা উদ্দেশ্য জড়িত নয়। যদিও উপাচার্যের এই ব্যাখা তৃণাঙ্কুরের অভিযোগকে খণ্ডন করলেও, TMCP নেতৃত্ব এখনো ক্ষুব্ধ এবং বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ সৃষ্টি করে পরীক্ষার দিন পরিবর্তনের দাবিতে অনড়। ফলে রাজনীতির ছায়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ ও একাডেমিক সময়সুচি নিয়ে ফের একবার বিতর্ক ঘনীভূত হয়েছে।

Nabhonil Dey
Author: Nabhonil Dey

Reporter

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link