LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

নবান্ন অভিযানে শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠন

সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ। অভিযানের রুটম্যাপ চূড়ান্ত না হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার থেকেই তৎপর হয় হাওড়া সিটি পুলিশ। আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরের চার মূল জায়গায় বসানো হয়েছে লোহার ভারী ব্যারিকেড। একই সঙ্গে বারবার সোম ও মঙ্গলবারকে নবান্ন অভিযানে বেছে নেওয়ার জন্য তাঁদের ব্যবসা মার খাচ্ছে বলে ক্ষুব্ধ হয়েছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। কারণ নবান্ন অভিযান হলেই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের সকাল সকাল দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। ফলে পুজোর আগে ব্যবসায় মার খাচ্ছেন ব্যবসায়ীরা। আর তাই আজ সোমবার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা এ নিয়ে হাওড়া থানা ঘেরাও করবেন বলে জানিয়েছেন।

 

শনিবার থেকেই নবান্নে ঢোকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আটকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। নবান্নের দিকে যাওয়ার শহরের মূল চারটি প্রবেশপথকে বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হবে। জিটি রোডের বঙ্গবাসী মোড়, ফরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজিপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড়ে বসানো হচ্ছে মূল ব্যারিকেডগুলো।

Nabhonil Dey
Author: Nabhonil Dey

Reporter

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link