‘দাদাগিরি’র অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কলেজ চত্বরে এক নবাগত ছাত্রী দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বর থেকে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, প্রতীক কুমার দে বর্তমানে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। পাশাপাশি তিনি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদেও রয়েছেন। জানা গিয়েছে, তাঁকে এই পদে মনোনীত করেছেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র।
রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তাঁর বিরুদ্ধে এর আগেও শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন সোনারপুর থানায়। তিনি বলেন, “আমি আগেই অভিযোগ করেছিলাম। আজকের ঘটনা প্রমাণ করে দিল আমি যা বলেছিলাম, তা সত্যি। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ালেও, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল নেতৃত্বের, পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি।
বাইট, পাপিয়া হালদার, কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ড, রাজপুর সোনারপুর পৌরসভা









