নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন—
⚠️ সামাজিক মাধ্যমে উসকানিমূলক কনটেন্টের বাড়বাড়ন্ত
⚠️ সাইবার অপরাধের আশঙ্কাজনকভাবে বৃদ্ধির ঘটনা
মাননীয়া চেয়ারপার্সন যে দাবিগুলি জানিয়েছেন:
👉🏻 কঠোর ও কার্যকর আইন প্রণয়নের মাধ্যমে এই ধরনের অপরাধ রুখতে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ
👉🏻 বর্তমান আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা এবং তা কার্যকরীভাবে প্রয়োগ করা, যাতে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিসরের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়
👉🏻 ডিজিটাল মাধ্যমকে দায়িত্ব সহকারে ব্যবহার করার জন্য বৃহৎ পরিসরে সচেতনতামূলক প্রচারাভিযান চালু করা
এই সমস্যা কেবলমাত্র এককভাবে নয়, বরং একটি সমষ্টিগত চ্যালেঞ্জ, যার মোকাবিলায় অবিলম্বে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন — জাতীয় সংহতি এবং আমাদের গণতন্ত্রের সুরক্ষার স্বার্থে।
Collected from : All India Trinamool Congress









