LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

ছন্দে ফিরছে উত্তরবঙ্গ, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া!

পরিবর্তন হয়েছে আবহাওয়ার, ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ! সোমবার থেকেই কমেছে বৃষ্টির পরিমাণ। তবে শুধু উত্তরবঙ্গ নয় সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গ থেকেও বিদায় নেবে বর্ষা, জানাল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে হাওড়া এবং কলকাতাতে। শনিবারের পর থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link