LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা বাংলায়!

পুজোর আগেই নিম্নচাপের আশঙ্কা বাংলায়। ২৫ তারিখের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে, জানাল মৌসম ভবন। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ‌ তৈরির সম্ভাবনা বেশি। তবে, বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও বৃষ্টি হতে পারে।

আজ অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link