LET'S FACE THE REALITY

LET'S FACE THE REALITY

শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! ‘অবাক’ কান্ড বনগাঁয় 

শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ।এমনকি পঞ্চায়েতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।এর আগেও এরাজ্যে থেকে ভোটার লিস্ট জালিয়াতির অভিযোগ উঠেছে, আর এই ঘটনায় ফের নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৯ নম্বর বুথের বাসিন্দা সাইদ হোসেন। অভিযোগ, সাইল বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছিলেন বেশ কয়েক মাস আগে। বনগাঁর ওই এলাকার বাসিন্দা ওহিদুল মণ্ডলের কন্যা শাবানা মন্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়।ওই যুবক শ্বশুরের পরিচয়পত্র নিয়েই এদেশে পরিচয়পত্র বানিয়েছেন বলে অভিযোগ। পরিচয়পত্রতে বাবার নামের জায়গায় রয়েছে শ্বশুরের নাম। অন্যদিকে, শাবানা মন্ডলের পরিচয়পত্রতেও একইভাবে ওহিদুল মণ্ডলের নাম বাবার নামের জায়গায় রয়েছে। বর্তমানে ওই যুবক স্থানীয় পঞ্চায়েত এলাকায় অস্থায়ী কর্মী হিসেবে কাজও করছেন।

সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরব হয়েছে বিজেপিও। বিজেপির অভিযোগ, ভোটার তালিকা কারসাজি করে, তৃণমূল নেতাদের সাহায্যে ওহিদুল মন্ডলকে তার বাবা বলে জাল নথি তৈরি করে।রাজ্য সরকার এরাজ্যে ভোটার তালিকায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাম তুলে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে তাঁদের আরও অভিযোগ।

Barnita Sen
Author: Barnita Sen

Share this post:

Read More News .....

Live Tv

Live Cricket Score

Weather Data Source: Wetter Indien 7 tage

Quick Link