জয়নগর বিধানসভায় দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সর্বপ্রথম হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি। পৌর ও নগর উন্নয়ন দপ্তরে আর্থিক সাহায্যে প্রায় দু কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয় একটি বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস ও জয়নগরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে। এই বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিধায়ক। জয়নগর এলাকার দক্ষিণ বারাসাতে এই মহাশ্মশানে প্রায় তিনটি বিধানসভা ও একটি পৌরসভার মানুষ মৃত্যু হওয়ার পরে এখানে শেষ কৃত্য সম্পন্ন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আগামী দিনে এই দক্ষিণ বারাসাত এলাকা জনবসতি কাঠের আগুনে দাহ হলে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছিল এছাড়া কোন গরীব মানুষ যদি মারা যায় তাহলে প্রায় তিন থেকে সাড়ে তিন মন কাঠের প্রয়োজন হতো। সেই কাঠের দাম সহ খরচ হতো প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা।এই ইলেকট্রিক চুল্লি চালু হলে অনেকটাই উপকৃত হবেন গরিব মানুষজন। ঘনবসতিপূর্ণ এলাকায় দূষণের মাত্রাও কমবে।এর পাশাপাশি যদি কোন মানুষ ইলেকট্রিক চুল্লি দাহ করতে হয় বারুইপুরের কীর্তনখোলা না হলে মথুরাপুর এ যেতে হতো। প্রায় কয়েক কিলোমিটার গাড়ি খরচ করে যেতে হতো।









