পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” কবিতাটি কবি যে মর্মে লিখুক না কেন আজ বাংলার জন্য একটু পাল্টে লিখতেই পারি “বাংলার বাতাস আজ বোমাময়,ঝলসানো মানুষ এবং বাংলার মাটি।
বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে ঘটে গেলো ভয়ানক বিস্ফোরণ, ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে একটি পরিত্যক্ত বাড়িতে।পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, তিনজন ব্যক্তি আহত হয়েছে,একজনকে গুরুতর অবস্থায় মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজন আহত অবস্থায় পালাতে সক্ষম হয়েছে।স্থয়ানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দুস্কৃতিরা এই পরিত্যক্ত বাড়িতে ঘাটি গেড়ে ছিল।এবং সেখানে বোমার বাধার কাজ করতো।এবং বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে পুলিশের প্রাথমিক অনুমান।
কাটোয়া থানার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এই ঘটনার তদন্ত চলছে,কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তারও তদন্ত চলছে বলে সাংবাদিককে বিবৃতি দিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া -১ ব্লকের রাজুয়া গ্রামে লম্বু শেং নামক ব্যক্তির মারা যাওয়ার পর থেকেই তার বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পরে আছে,এবং এই সুযোগে দুস্কৃতিদের নিরাপদ আশ্রয় হয়ে দ্বারায় এই লম্বু শেখে পরিত্যক্ত বাড়িটি। শক্রবার রাতে বিস্ফোরণের আওয়াজে গ্রামবাসীরা ছুটে ঘটনাস্থলে পৌছালে, সেখান থেকে বেশ কয়েকজন অন্ধকারকে ঢাল বানিয়ে পালিয়ে যায়।যার ফলে গ্রামবাসীর পক্ষে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনা কেন্দ্রে পৌছালে পরিত্যক্ত বিস্ফোরণে ভেঙ্গে পরা বাড়ি থেকে একজন মৃত অবস্থায় এবং আহত ব্যক্তি তুফান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
তুফান চৌধুরীকে পুলিশি জিজ্ঞেসাবাদে আরও দুই ব্যক্তির নাম” ইব্রাহিম শেখ ও সফিক মন্ডল “প্রকাশ্যে আসে,এবং তারা আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে।মৃত ব্যক্তি নাম শনাক্ত করা সম্ভব হয় নি কিন্তু আহত ব্যক্তি তুফান চৌধুরী এলাকায় তৃনমুল কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিত। যদিও এই ঘটনা নিয়ে কাটোয়া স্থানীয় তৃনমুল কংগ্রেসের কার্যালয় থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।
নিজস্ব রিপোর্ট: দেবাশীষ দত্ত, headlines24x7.in









